সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

তুমিই আমার বাহুবলী, স্বামীকে মাহি

অনলাইন ডেস্ক :

দক্ষিণ ভারতীয় জনপ্রিয় চলচ্চিত্র ‘বাহুবলী’। এস এস রাজামৌলির পরিচালনায় ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেন সুপারস্টার প্রভাস। ছবির দুটি পর্বেই দেখা যায় রাজ্য ও রাজপরিবারের যেকোনো বিপদে হাজির হন বাহুবলী। তার শক্তি ও কৌশল দিয়ে রক্ষা করেন সবাইকে। এবার ঢাকাই ছবির অভিনেত্রী মাহিয়া সরকার মাহি তাঁর স্বামীকে বাহুবলীর সঙ্গে তুলনা করেছেন। বুধবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামীকে উদ্দেশ করে তিনি লেখেন, ‘তুমিই আমার বাহুবলী। তুমি থাকতে কেউ কোনো দিন আমাকে অসম্মান করতে পারবে না। বটবৃক্ষের মতো এভাবেই মাথার ওপরে থেকো।’ এ সময় মাহি বাহুবলী চলচ্চিত্র থেকে প্রভাসের একটি স্থিরচিত্রও যুক্ত করেছেন পোস্টে। রাকিবের সঙ্গে বিয়ের পরই ওমরাহ করতে যান মাহি। সেখানে থাকাকালীন সাবেক একজন প্রতিমন্ত্রীর সঙ্গে আপত্তিকর একটি অডিও ক্লিপ প্রকাশ পায়। তখন থেকেই খানিকটা আড়ালে চলে যান ‘অগ্নি’ অভিনেত্রী। মাঝখানে এফডিসিতে ‘বুবুজান’ ছবির শুটিং করলেও পরে আর কোনো নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার কথা জানাননি। এদিকে চলচ্চিত্রসংশ্লিষ্টদের অনেকেই ধারণা করছেন, মা হতে যাচ্ছেন মাহি। কারণ তাদের অনেকেই ছবির প্রস্তাব নিয়ে গেলে মাহি নাকি সবিনয়ে তা ফিরিয়ে দিয়েছেন।