সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ফের করোনায় আক্রান্ত পূর্ণিমা

অনলাইন ডেস্ক :

আগেও একবার করোনায় আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। সে বার গণমাধ্যমে বিষয়টি জানাননি। তবে অভিনেত্রীর কাছের অনেক শিল্পী-কলাকুশলীরাই বিষয়টি জানতেন। এবার দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হলেন ‘মনে মাঝে তুমি’ অভিনেত্রী। আপাতত বাসাতেই বিশ্রামে আছেন পূর্ণিমা গত সপ্তাহে কিছু উপসর্গ দেখা দিয়েছিল। কভিড টেস্ট করার পর ফল পজিটিভ এসেছে। খবরটি শনিবার (২২ জানুয়ারী) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রী। জানা গেছে, তাঁর শারীরিক অবস্থা ভালো। আপাতত বাসাতেই বিশ্রামে আছেন তিনি। সম্প্রতি প্রতিভা অন্বেষণের রিয়ালিটি শো ‘টফি স্টার সার্চ’-এর বিচারক হিসেবে কাজ করছিলেন পূর্ণিমা। এখানে তাঁর সঙ্গে বিচারক হিসেবে আরও আছেন অভিনেতা তারিক আনাম খান ও চঞ্চল চৌধুরী।