সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

১০১ টাকা দেনমোহরে বিয়ে করলেন রাজ-পরী

অনলাইন ডেস্ক :

শরিফুল রাজের সঙ্গে পরীমনির বিয়েতে দেনমোহর ধার্য হয়েছে মাত্র ১০১ টাকা। বিয়েতে উকিল বাবা হয়েছেন শরিফুল রাজ অভিনীত প্রথম ছবি ‘আইসক্রিম’-এর নির্মাতা রেদওয়ান রনি। শনিবার রাত ১১টায় পরীর বনানীর বাসভবনে নিকটাত্মীয় ও শুভাকাক্সক্ষীদের উপস্থিতিতে তাঁদের বিয়ে হয়। গত বছরের ১৭ অক্টোবর অনানুষ্ঠানিকভাবে বিয়ে করেছিলেন দুজন। পরীমনির মা হওয়া ও বিয়ের খবর একই সঙ্গে জানা যায় ১০ জানুয়ারি। পরীমনি বলেন, ‘সেদিন আমাদের বিয়েটা অনেকটা পুতুলের বিয়ের মতো হয়েছে। ছিলো না কোনো আনুষ্ঠানিকতা, আমার আর রাজের পরিবারের সদস্যদের অনেকে তো জানতেনই না। ট বর-বধু তেমন করে সাঁজতে পারিনি। ‘বিয়ের আয়োজনে খুব বেশি লোকজন ছিলেন না। দুই পরিবার মিলে ২০-২৫ জনের মতো লোক হাজির ছিলেন। এরমধ্যে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরীসহ পরীমনির কাছের বেশ ক’জন নির্মাতা উপস্থিত হয়েছিলেন। অভিনেতা শরিফুল রাজ বলেন, ‘বিয়ে নিয়ে মানুষের বিভিন্ন পরিকল্পনা থাকে; বলতে গেল সেই পরিকল্পনার বাস্তবায়ন হয়েছে গত শনিবার। আগের বিয়েতে আমরা আয়োজন করে ছবি তুলতে পারিনি, ছবি তুলতেই নতুন করে বিয়ে করছি; এভাবেও বলা যায়। হা হা হা।’ এর আগে পরীমনি মাত্র ৩ টাকা দেনমোহরে বিয়ে করেছিলেন পরিচালক কামরুজ্জামান রনিকে। সে বিয়ে অল্প কদিনেই বিচ্ছেদে গড়ায়।