সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

অক্সিজেন সাপোর্টে অভিনেতা তুষার খান

অনলাইন ডেস্ক :

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতাল ভর্তি হয়েছেন অভিনেতা তুষার খান। তার ফুসফুসের অধিকাংশ জায়গায় সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এজন্য আপাতত অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। জানা যায়, গত শনিবার রাজধানীর গ্রিন রোডের একটি হাসপাতালে গুরুতর অবস্থায় তাকে ভর্তি করানো হয়। এর পরপরই চিকিৎসকরা তাকে অক্সিজেন সাপোর্টে নেন। বিষয়টি নিয়ে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিমবলেন, ‘তুষার খান প্রায় দশ দিন ধরে অসুস্থ। এর আগে বাসাতেই ছিলেন। কিন্তু প্রচ- কাশি ও শ্বাসকষ্ট হতো। অবস্থার অবনতি হওয়ায় গত শনিবার তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। উনি করোনা আক্রান্ত।’ জানা যায়, তুষার খানের ফুসফুসে ৫০ শতাংশেরও বেশি সংক্রমণ হয়েছে। এ কারণে তিনি স্বাভাবিক অক্সিজেন নিতে পারছেন না। শিল্পী সংঘের পক্ষ থেকে তার জন্য দোয়া ও শুভাশিস চাওয়া হয়েছে।