সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

নির্বাচন প্রসঙ্গে যা বললেন মম

অনলাইন ডেস্ক :

আমি ভোট দিতে যাব। আমার সহকর্মীরা নির্বাচন করছেন, আমার তো খুবই এক্সাইটেটই লাগছে। অভিনয়শিল্পী সংঘের নির্বাচন ঘিরে কখনো তেমন অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখিনি। আমাদের দেশে, বিশেষ করে টেলিভিশন নাটকের সংগঠনগুলো শেপ পেতে আরো সময় লাগবে। ইন্ডাস্ট্রির বেড়ে ওঠার সঙ্গে অবশ্যই একটা সাংগঠনিক অবস্থান থাকতে হয়। এলোমেলো চলার সুযোগ নেই। নির্বাচন শব্দটার সঙ্গে রাজনৈতিক একটা ব্যাপারও চলে আসে। শিল্পীদের জন্য ব্যাপারটা কমফোর্টেবল নয়। আমি যখন নতুন ছিলাম তখন অনেক সমস্যায় পড়েছি। হয়তো নিজের জন্যই পড়েছি। তখন মনে হয়েছে, কথা বলার মতো একটা সংগঠন থাকা উচিত ছিল। একটা ভুল-ত্রুটির জন্য তো আমরা থানা-পুলিশের দ্বারস্থ হতে পারি না। পরিবার থাকলে সেখানে নানা বিবাদও হবে। আর সেই বিবাদের মীমাংসার জন্যই সংগঠন বা তার কার্যকরী সদস্যও থাকতে হয়। এ ধরনের সংগঠন বিচক্ষণ ও সঠিক মানুষদের দ্বারা সংগঠিত হওয়া উচিত। সব শিল্পী যেন সেটিকে সম্মান জানিয়ে নিজের কথাগুলো বলতে পারেন।