সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

কিংবদন্তি অভিনেত্রী মনিকা আর নেই

অনলাইন ডেস্ক :

‘কুইন অব ইটালিয়ান সিনেমা’ খ্যাত কিংবদন্তি অভিনেত্রী মনিকা ভিত্তি আর নেই। গত বুধবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্বামী রবার্তো রুসো। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। মিকালেঞ্জেলো আন্তোনিয়োনি পরিচালিত একাধিক সিনেমায় অভিনয় করে পরিচিতি ও খ্যাতি পেয়েছিলেন মনিকা। যার মধ্যে অন্যতম ১৯৬০ সালে মুক্তি প্রাপ্ত ‘লা আভেন্তুর’ (দি অ্যাডভেঞ্চার)। ১৯৩১ সালের নভেম্বরে ইতালির রোমে জন্মগ্রহণ করেন মনিকা। ছোটবেলা থেকেই তিনি পারফর্মিং আর্টে দক্ষ ছিলেন। রোমের ন্যাশনাল অ্যাকাডেমি অব ড্রামাটিক আর্টস থেকে পড়াশোনা করেন মনিকা। সেখানেই নির্মাতা আন্তোনিয়োনির নজরে পড়েন তিনি। এরপর এ নির্মাতার ‘লা নত্তে’, ‘দি এক্লিপস’র মতো আন্তর্জাতিক মানের সিনেমায় অভিনয় করেন তিনি। এছাড়াও ক্যারিয়ারে স্প্যানিশ চলচ্চিত্র নির্মাতা লুইস বুনুয়েল ও ইতালীয় মাস্টার খ্যাত ইটোরে স্কোলাসহ বড় মাপের নির্মাতাদের সঙ্গে কাজ করেছেন তিনি।