সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

‘নাকফুল’ সিনেমায় একসঙ্গে রোশান-পূজা

অনলাইন ডেস্ক :

প্রাচীনকাল থেকেই বাঙালি নারীর গয়না হিসেবে নাকফুলের প্রচলন। এবার এই নামে সিনেমা তৈরি হচ্ছে। এতে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন সময়ের জনপ্রিয় দুই তারকা রোশান ও পূজা চেরি। গত বুধবার বিকেলে সিনেমাটির জন্য চুক্তিপত্রে সাক্ষর করেন নায়ক ও নায়িকা। সিনেমাটি প্রসঙ্গে পূজা বলেন, ‘নাকফুল একটি নারীর কাছে বিশেষ এক অলংকার। নারীদের কাছে এক আবেগের গয়না। সিনেমাতেও দর্শকের মনে জায়গা করে নেবে। আশা করি কাজটি খুব ভালো হবে। দর্শক নিরাশ হবেন না।’ রোশান বলেন, ‘সিনেমাটি গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হতে যাচ্ছে। গল্পটি আমি পড়েছি, খুবই চমৎকার গল্প। আশা করি এই সিনেমার গল্পটি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।’ ‘নাকফুল’ সিনেমায় রোশান-পূজা ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করবেন লুৎফর রহমান জর্জ, আলীরাজ, এল আর সীমান্তসহ অনেকেই। ফেরারী ফরহাদের গল্পে মাল্টিমিডিয়া লিমিটেডের প্রযোজনায় ‘নাকফুল’ সিনেমাটি নির্মাণ করবেন তরুণ নির্মাতা অলক হাসান।