সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

‘সামি’ গানের সঙ্গে নেচে ভাইরাল দীঘি

অনলাইন ডেস্ক :

দক্ষিণ ভারতীয় সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’র উন্মাদনা এখনও চলছে। বিশ্বের বিভিন্ন দেশের সেলিব্রেটিরাও এতে নিজেদের যুক্ত করেছেন। এবার সে স্রোতে গা ভাসালেন ঢালিউড নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। আর এটি রীতিমতো ভাইরাল। ‘পুষ্পা’র সিনেমার ‘সামি’ গানের সঙ্গে নেচেছেন তিনি। ভিডিওটিতে দেখা যায়, নতুন কনের সাজে দীঘি। ‘সামি’ গানে দক্ষিণী নায়িকা রাশমিকার ঢঙে নাচছেন তিনি। সঙ্গে রয়েছেন কোরিওগ্রাফার তানজিল জনি। তিনিই তার ফেসবুক পেজে ১৫ সেকেন্ডের সেই ভিডিওটি শেয়ার করেন। এরপর বিভিন্ন পেজে তা ছড়িয়ে পড়ে। জানা যায়, কোনও এক ফটোশুটের ফাঁকে এটি করেছেন দীঘি। উল্লেখ্য, সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’ সিনেমাটির ডায়লগ, আল্লুর সিগনেচার স্টাইল, এমনকি ছবির প্রতিটি গান এখন সামাজিক মাধ্যমের রসদ। অন্যদিকে, বক্স অফিসও মাত হয়েছে সিনেমাটির আয়ে। করোনায় ‘পুষ্পা’ই ৩৫০ কোটির চৌকাঠ পেরিয়েছে। এটি পরিচালনা করেছেন সুকুমার। আল্লুর সঙ্গে আছেন রাশমিকা মান্দানা। দক্ষিণ ভারতের লাল চন্দনের চোরাচালান নিয়ে এর কাহিনি গড়ে উঠেছে। ছবিটির বর্তমান আয় ৩৬৫ কোটি রুপি।