সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ইসরায়েলি অভিনেত্রী থাকায় ছবি নিষিদ্ধ

অনলাইন ডেস্ক :

বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে প্রখ্যাত ব্রিটিশ পরিচালক কেনেথ ব্রানা পরিচালিত নতুন ছবি ‘ডেথ অন দ্য নাইল’। আগাথা ক্রিস্টির লেখা বিখ্যাত গোয়েন্দা উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটি অবশ্য মুক্তি পায়নি লেবানন ও কুয়েতে। না, মাত্রাতিরিক্ত নগ্নতা বা সহিংসতার জন্য নয়। ইসরায়েলি অভিনেত্রী গাল গ্যাদত ছবিতে অভিনয় করেছেন বলে পুরো ছবিই নিষিদ্ধ করেছে দেশ দুটি! কুয়েতের আল-কাবাস পত্রিকা জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবল চাপের কারণেই ছবিটি মুক্তি দেওয়া হয়নি। ২০১৪ সালে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে দুই হাজার ২৫১ জন মারা যায়। তখন গ্যাদত প্রশংসায় ভাসান নিজের দেশ ইসরায়েলের সামরিক বাহিনীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে মূলত সেই সময়ে হামাসের বিরুদ্ধে অভিনেত্রীর বক্তব্য ও নিজ দেশের সামরিক বাহিনীর পক্ষে কথিত সাফাই গাওয়ার বিষয়টি সামনে এনে ছবিটি নিষিদ্ধ করার দাবি করা হয়। কুয়েত এমনিতেও অনেক দিন ধরে ফিলিস্তিনের অন্যতম সমর্থক রাষ্ট্র। ২০১৭ সালে মুক্তি পাওয়া সুপার হিরো ছবি ‘ওয়ান্ডার ওম্যান’-এর কল্যাণে ব্যাপক পরিচিতি পান গ্যাদত। সেই ছবিও নিষিদ্ধ করে বেশ কয়েকটি আরব দেশ। সূত্র : ডেইলি মেইল।