সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ভালোবাসা দিবসে মুখোমুখি হিল্লোল-মৌ

অনলাইন ডেস্ক :

বিশ্ব ভালোবাসা দিবসের জুটি হয়ে আসছেন মৌ ও হিল্লোল। বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেনের ভাবনা ও পরিকল্পনায় নাটকটি রচনা করেছেন রেজাউর রহমান ইজাজ। মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় বিশেষ এই নাটকের নাম ‘ফাল্গুনে ভালোবাসার দিন’। এ নাটকের মাধ্যমে দীর্ঘদিন পর টিভি পর্দায় দেখা যাবে যুক্তরাষ্ট্র প্রবাসী অভিনেতা হিল্লোলকে। আরও অভিনয় করেছেন হানিফ উদ্দিন খান, কাজল বাবু, টাপুর ও টুপুর। নাটকের গল্প প্রসঙ্গে প্রযোজক জানান, ২০ বছর পর মায়ের অসুস্থতার খবরে দেশে ফিরছে আসিফ। কথা ছিল আর কখনও ফিরবে না। কিন্তু অসুস্থ মাকে দেখার জন্য ব্যাকুল হয়ে ছুটে আসে সে। কিন্তু এসেই যে পরিস্থিতির মুখোমুখি হলো তার জন্য একেবারেই তৈরি ছিল না আসিফ। জড়িয়ে পড়ে ২০ বছর আগের এক ভালোবাসার মায়ায়। আজ সোমবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে নাটকটি।