সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

মা-বোনসহ শিল্পাকে আদালতে তলব

অনলাইন ডেস্ক :

বাবার ঋণ পরিশোধে অস্বীকার করায় বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি, বোন শমিতা শেঠি ও মা সুনন্দা শেঠিকে তলব করেছেন আদালত। ভারতীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তাদের তলব করেন আন্ধেরির একটি আদালত। চলতি মাসের ২৮ তারিখ তাদের হাজিরার নির্দেশ দিয়েছেন আদালত। জানা যায়, গত ২০১৫ সালে শিল্পার বাবা পারহাদ আমরা নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ২১ লাখ টাকা ধার নিয়েছিলেন। ২০১৭ সালের জানুয়ারি মাসের মধ্যেই টাকা ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু এখনো ওই টাকা ফেরত পাননি ব্যবসায়ী। বাবা প্রয়াত হওয়ার পর অভিনেত্রী শিল্পা, বোন শমিতা ও মা সুনন্দা টাকা ফেরত দিতে অস্বীকার করেন। সে কারণেই পুলিশের কাছে জুহু থানায় অভিযোগ করেন ব্যবসায়ী।