সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

কলকাতায় সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন জয়া আহসান

দেশের গণ্ডি পেরিয়ে কলকাতায়ও বেশ জনপ্রিয় জয়া আহসান। শুধু তাই নয়, ওপার বাংলার বেশিরভাগ সম্মানজনক পুরস্কারও পেয়েছেন তিনি। এমনই এক প্রাপ্তির খবর অভিনেত্রী নিজেই জানালেন ফেসবুকে এক পোস্টের মাধ্যমে।

কলকাতার সিনেমা সাংবাদিকদের সংগঠন ‘বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট এসোসিয়েশন’ আয়োজিত ‘সিনেমার সমাবর্তন’ শিরোনামে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘বিনি সুতোয়’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন জয়া আহসান।

পুরস্কার অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করে জয়া লিখেছেনন, ‘সেরা অভিনেত্রী হিসেবে এই পুরস্কার আমাকে সম্মানিত করেছে। কৃতজ্ঞতা জুরি বোর্ডকে। আমাকে এমন একটি পুরস্কারের জন্য নির্বাচন করার জন্য। ধন্যবাদ অতনু দা এবং সিনেমার পুরো টিমকে, আমার ওপর আস্থা রাখার জন্য। দর্শকদের ভালোবাসা।’

উল্লেখ্য, ‘বিনি সুতোয়’ সিনেমাটি পরিচালনা করেছেন অতনু বিশ্বাস’। এতে জয়া আহসানের সঙ্গে জুটি বেঁধেছেন ওপার বাংলার গুনী অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।

—ইউএনবি