সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ধুতি আর সুতির কুর্তা পরে মুম্বাইয়ের রাস্তায় আমির খান!

অনলাইন ডেস্ক :

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান ধুতি আর সুতির কুর্তা পরে মুম্বাইয়ের রাস্তায় বেরিয়ে পরলেন। সঙ্গে ছিল ছেলে আজাদ রাও খান। এমনই দৃশ্য ক্যামেরাবন্দি করেন পাপ্পারাজিরা। ‘লাগান’ সিনেমায় ভূবনের ভূমিকায় আমির খানকে দেখা গিয়েছিল খাটো ধুতি আর কুর্তা পরে। সম্প্রতি আমিরের এমন বেশভূষা দেখে সেই সিনেমার কথাই মনে করলেন তার ভক্তরা। মূলত ছেলে আজাদ রাও খানকে নিয়ে বেরিয়েছিলেন মুম্বাই শহরের এক জুতার দোকানে। সেই দৃশ্যই এখন ছবি-ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল। ভাইরাল ভিডিওতে দেখা যায়, আমির খান যখন ক্যামেরার সামনে পোজ দিতে ব্যস্ত, তার মধ্যেও পিতৃদায়িত্ব এড়ালেন না। ছেলে ঠিকঠাক গাড়িতে বসেছে কিনা সেদিকেও নজর রয়েছে তার। আমির খান ও তার দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের ছেলে আজাদ। ২০২১ সালে ১৫ বছরের দাম্পত্যজীবনের বিচ্ছেদ ঘোষণা করেছেন বলিউডের এই তারকাজুটি। তবে তাদের বন্ধুত্ব এখনও বজায় রয়েছে। বিচ্ছেদের সময় যৌথ বিবৃতিতে আমির-কিরণ জানিয়েছিলেন, আজাদের প্রতি সমস্ত দায়িত্ব কর্তব্য তারা পালন করবেন। বর্তমানে ‘লাল সিং চাড্ডা’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন আমির খান। হলিউডের সিনেমা ‘ফরেস্ট গাম্প’র হিন্দি সংস্করণ হতে যাচ্ছে এটি। আমির খানের বিপরীতে দেখা যাবে কারিনা কাপুর খানকে। সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা অদ্বৈত চন্দন।