সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

বড় পর্দায় থালা অজিত, ভোর ৪টায় প্রথম শো প্রদর্শন

অনলাইন ডেস্ক :

ঘোষণার তিন বছর পর দীর্ঘ অপেক্ষা শেষ হলো। অবশেষে ভারতীয় সময় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৪টায় প্রথম শো হলো তামিল মেগাস্টার থালা অজিতের সিনেমা ‘ভালিমাই’-এর। টাইমস অব ইন্ডিয়ার খবর, বহুল প্রতীক্ষিত এ সিনেমা বেশ কয়েক সপ্তাহ ধরে টক অব দ্য টাউন। ভোর ৪টায় প্রথম শো প্রদর্শন হয় তামিলনাড়ু রাজ্যজুড়ে। প্রিয় তারকাকে একবার দেখার জন্য প্রেক্ষাগৃহগুলোতে উপচেপড়া ভিড় দেখা গেছে। বুধবার থেকে বিভিন্ন এলাকায় ভক্তরা নানান আয়োজন করেছে। বাদ্য বাজিয়ে, নেচেগেয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। শুধু ভক্তরাই নয়, পার্টিতে যোগ দিয়েছেন হল মালিকেরাও। তাঁরা ডিজে পার্টির মতো বিভিন্ন আয়োজন করেছেন। এত উদযাপনের কারণ, দীর্ঘদিন ভক্তরা থালা অজিতের সিনেমা দেখতে পারেননি। ৯৩২ দিন পর বড় পর্দায় এ তারকাকে দেখলেন তাঁরা। ভালিমাই’ সিনেমায় তুখোড় পুলিশের ভূমিকায় দেখা গেছে অজিতকে। এইচ ভিনোত পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন কার্তিকেয়া, হুমা কুরেশি, যোগী বাবু, সুমিত্রা, পুগাঝা প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন বনি কাপুর। এটি তাঁর প্রযোজিত প্রথম সর্বভারতীয় সিনেমা।