সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

রুকাইয়া চমকের ‘ভাই বিয়ে করবে’

অনলাইন ডেস্ক :

নতুন একটি একক নাটকে অভিনয় করেছেন রুকাইয়া চমক। এ নাটকের তার বিপরীতে আছেন সজল। নাটকের নাম ‘ভাই বিয়ে করবে’। ‘ভাই বিয়ে করবে’ নাটকের গল্প লিখেছেন ইন্দ্রজিৎ মন্ডল। পরিচালনা করেছেন সাঈদ ম-ল। নাটকে বিরাজ চরিত্রে অভিনয় করেছেন সজল। চমককে দেখা যাবে পিংকি চরিত্রে। গল্পে দেখা যাবে, বিরাজ কাগজের ফুলের মালা গলায় দিয়ে নির্বাচনের বিজয়ী প্রার্থীর মতো হাত দেখিয়ে হেঁটে যাচ্ছে। তার পাশে হ্যান্ড মাইকে মাইকিং করতে করতে হেঁটে যাচ্ছে রতন। মাইকিং করে রতন জানায় বিরাজ মাসেই বিয়ে করবে। যারা বিরাজ ভাইকে বিয়ে করতে চায় তারা যেন অতি শিগগিরই বিরাজ ভাইয়ের মোবাইল নম্বরে যোগাযোগ করে। এ মাসের জন্য বিশেষ অফার বিয়েতে বিরাজ ভাই কোনো রকম যৌতুক নেবে না। এমন সময় বিরাজ ভাইয়ের ক্রাশ পিংকির সঙ্গে তাদের দেখা। পিংকিকে দেখে বিরাজ রতনকে জোরে জোরে মাইকিং করতে ইশারা দেয়। পিংকি রতনকে থামায়। বিরাজ ভাইয়ের হাত ধরে টেনে গাছের আড়ালে নিয়ে জিজ্ঞেস করে- এ সবের মানে কী? বিরাজ ভাই জানায় পিংকি যেহেতু তার সঙ্গে প্রেম ভালোবাসা করতে চায় না, বিয়ে করতে চায় না, তাই সে দেখিয়ে দিতে চায় পিংকি ছাড়াও আরও অনেক মেয়ে আছে যে তাকে বিয়ে করতে চায়। এ কথা শুনে রাগ করে চলে যায় পিংকি। এগিয়ে যায় গল্প। শুক্রবার রাত ৮টায় একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে নাটকটি। এমনটাই জানিয়েছেন নির্মাতা।