সাম্প্রতিক
কক্সবাজারে ডিএনএ ল্যাব নেই, ১০ মরদেহ হস্তান্তরে সময় লাগবে দুই সপ্তাহ বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার অস্ত্র হাতে মাদকসেবীদের ধাওয়া, ঘটনার ব্যাখ্যা দিলেন ইশরাক রুপালি গিটার ফেলে চলে গেছেন আইয়ুব বাচ্চু, আজও অমলিন তার গান একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট ফ্রান্স-স্পেনের মতো বিক্ষোভে উত্তাল ইতালি ও পর্তুগাল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে আপাতত ৬৬৬ কোটি টাকার কর দিতে হবে না শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

প্রথম একক গান নিয়ে হাজির আতিকা

অনলাইন ডেস্ক :

আগে বিজ্ঞাপনচিত্র ও নাটকের গান করেছেন আতিকা ইয়ামিন। এবার নিজের প্রথম একক গান নিয়ে এলেন সম্ভাবনাময়ী এই গায়িকা। নিয়ে এলেন গানচিত্র ‘এক পশলা বৃষ্টি’। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির কথাও লিখেছেন আতিকা, সুর করেছেন সোহাগ চক্রবর্তী। নিজের প্রথম একক গানচিত্র প্রকাশের জন্য আতিকা বেছে নিলেন ম্যাজিক্যাল এই দিনটিকেÑ২২.২.২২। এক অনুষ্ঠানের মাধ্যমে সেদিন গানচিত্রটির মোড়ক উন্মোচন করা হয়। ‘এক পশলা বৃষ্টি’র প্রকাশনা অনুষ্ঠানে গায়িকার সঙ্গে অতিথি আবদুন নূর তুষার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী মেহরীন মাহমুদ ও সুরকার ফোয়াদ নাসের বাবু ও টিভি ব্যক্তিত্ব আবদুন নূর তুষারসহ অনেকেই। গানচিত্রটি নির্মাণ করেছেন পৃথ্বীজিত সাহা। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে গানটি প্রকাশ করা হবে শিল্পীর ইউটিউব চ্যানেলে।