সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বোল্ড ফটোশুটে হাজির শ্রীলেখা

অনলাইন ডেস্ক :

খোলামেলা পোশাক নিয়ে যেমন কারো ধার ধারেন না, তেমনি ঠোঁটকাটা স্বভাবের মানুষ হিসেবেও দারুণ খ্যাতি রয়েছে টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রর। বছর জুড়েই এসব বিষয় নিয়ে আলোচনায় থাকেন তিনি। এবার বোল্ড ফটোশুটে অংশ নিলেন শ্রীলেখা। যার ছবি ফেসবুকে শেয়ার করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে চলছে আলোচনা। সাদা-কালোর আবহে রানা বসুর ক্যামেরার সামনে পোজ দিয়েছেন শ্রীলেখা। তার পরনে শার্ট। তাতেই মোহময়ী হয়ে উঠেছেন এই অভিনেত্রী। রূপের ছটা ছড়িয়ে পড়েছে ভার্চুয়াল দুনিয়ায়। কখনো তার ঠোঁটে সিগারেট, কখনো আবার চেয়ারে বসে হাসিমুখে পোজ দিয়েছেন তিনি। এসব ছবির ক্যাপশনে শ্রীলেখা লিখেছেনÑ‘নো মেকআপ, নো লাইট, নো এডিটিং। কোনো কিছু ছাড়াই রানা বসু ছবিগুলো ফ্রেমবন্দি করেছেন। আর কী ভালোই না হয়েছে ছবিগুলো, আমি নিজেই মুগ্ধ হয়ে গিয়েছি।’ আর ভক্তরাও এসব ছবি দেখে প্রশংসা করছেন শ্রীলেখার। কাজের দিক থেকে অভিনয় ও পরিচালনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন শ্রীলেখা। আপাতত পরিচালক অংশুমান প্রত্যুষের সিনেমার কাজ নিয়ে তার ব্যস্ততা। এটা শেষ হলেই ফের পরিচালনার কাজে হাত দেবেন। পরিচালক শ্রীলেখার দ্বিতীয় সিনেমার নাম এখনো ঠিক হয়নি। তবে চিত্রনাট্য লেখার কাজ চালিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী।