সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

তেঁতুল দেখে লোভ সামলাতে পারলেন না বুবলী

অনলাইন ডেস্ক :

গত এক সপ্তাহ ধরে পুবাইলের বিভিন্ন লোকেশনে জসিম উদ্দিন জাকিরের ‘মায়া দ্য লাভ’ ছবির শুটিং করছেন শবনম বুবলী। ছবিতে তাঁর তিন নায়ক আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও জিয়াউল রোশান। সোমবার এক বাগানবাড়িতে শুটিং করার সময় হঠাৎ বুবলীর চোখ পড়ে একটি তেঁতুল গাছের দিকে। গাছে ডালে ডালে কাঁচা-পাকা তেঁতুল ঝুলছে। সেটি দেখে আর লোভ সামলাতে পারলেন না বুবলী, এমনকি পরিচালকের কাছে আবদার করলেন তেঁতুল পেড়ে দিতে, অন্যথায় শুটিংয়ে মনোযোগ বসবে না। পরিচালক বাধ্য হয়ে প্রোডাকশন বয়কে দিয়ে তেতুল পাড়ালেন। তুলে দিলেন বুবলীর হাতে। তেঁতুল খেয়ে তবেই বুবলী মনের মতো করে শট দিলেন। বুবলী বলেন, ‘আমি টক খুব ভালোবাসি। আর শুটিংয়ে হঠাৎ যখন তেতুল গাছে পাকা তেঁতুল দেখি তখন কি আর লোভ সামলানো যায়! শুটিংয়ে মাঝেই বেশ মজা করে তেঁতুলগুলো খেয়েছি। ’