সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

নিতম্ব প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী

অনলাইন ডেস্ক :

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক তারকাই ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হন। কেউ কেউ তো বিদ্রুপ সহ্য করতে না পেরে সামাজিক মাধ্যম থেকে বিদায়ও নিয়েছেন। অনেক তারকা আবার ট্রলকে পাত্তা দেন না, কেউ আবার বিদ্রুপকারীদের পাল্টা জবাব দেন। বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুর দ্বিতীয় দলের। ম্রুনাল হালে নিজের টুইটারে দিয়েছিলেন শরীরচর্চার ভিডিও। সেখানেই তাঁর শরীর নিয়ে বিরূপ মন্তব্য করেন একজন। বলেন, ‘আপনার নিতম্ব কলসির মতো।’ উত্তরে অভিনেত্রী অবশ্য দেন শান্তির বার্তাই, ‘ধন্যবাদ ভাইয়াজি। ’ এর খানিক পরেই আরেকজন পরামর্শ দেন, ‘নিতম্ব একটু সরু করুন। ’ উত্তরে অভিনেত্রী বলেন, ‘কেউ এটা [নিতম্ব] পাওয়ার জন্য খরচ করে, কেউ প্রাকৃতিকভাবেই পায়। ’এখানেই শেষ নয়, পরে আরেকটি পোস্টে তিনি লিখেছেন, ‘ফিট থাকার জন্য কতটা কঠোর পরিশ্রম করতে হয় কোনো ধারণা আছে আপনার? এটাই আমার শরীর, যা বদলাতে খুব একটা আগ্রহী নই আমি। ’ গেল জানুয়ারিতেই কভিড পজিটিভ হন অভিনেত্রী। তখনই জানিয়েছিলেন, কভিড তাঁকে শারীরিক ও মানসিকভাবে কিছুটা দুর্বল করে ফেলেছে। সেরে উঠে আগের মতো ফিট হতে শুরু করেছেন ব্যায়াম। কভিডের কারণেই শহিদ কাপুরের সঙ্গে তাঁর নতুন ছবি ‘জার্সি’র মুক্তি স্থগিত হয়ে যায়। ছবিটি এখন ১৪ এপ্রিল মুুক্তি পাবে। সূত্র : পিংকভিলা।