সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

পরীমণির বিরুদ্ধে করা মাদক মামলার কার্যক্রম স্থগিত

ফাইল ছবি

অভিনেত্রী পরীমণির বিরুদ্ধে করা মাদক মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে পরীমণির করা আবেদনের ওপর শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

রুলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমণির বিরুদ্ধে করা মামলায় অভিযোগ গঠনের আদেশ কেন বাতিল করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।

আদালতে পরীমণির পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম (জেড আই) খান পান্না। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট সৈয়দা নাসরিন ও অ্যাডভোকেট শাহিন উজ্জামান শাহিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবু ইয়াহিয়া দুলাল।

গত বছরের ৪ আগস্ট সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরীমণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‌্যাব। পরদিন ৫ আগস্ট বিকালে পরীমণি, চলচ্চিত্র প্রযোজক রাজ ও তাদের দুই সহযোগীকে বনানী থানায় নিয়ে যাওয়া হয়। এরপর র‌্যাব বাদী হয়ে বনানী থানায় পরীমনি ও তার সহযোগী দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।

—ইউএনবি