সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

লাগামহীন কঙ্গনা

অনলাইন ডেস্ক :

কোনো বিষয়ে মন্তব্যে কঙ্গনা রানাউতের মুখে লাগাম থাকে না। রাখঢাক ছাড়াই অকপটে বলে যান নিজের কথা। টিভি অনুষ্ঠান সঞ্চালনায় আসার পরও নিজেকে এতটুকু বদলাননি এ বলিউড অভিনেত্রী। এর প্রমাণ মিলল রিয়েলিটি শো ‘লকআপ’ প্রচার শুরুর পর। কঙ্গনা রানাউতের সঞ্চালনায় এ রিয়েলিটি শো ঘিরে দর্শকের কৌতূহল বেড়েই চলেছে। কারণ এতে প্রতিযোগীদের সঙ্গে কঙ্গনা এমন সব বিষয় নিয়ে কথা বলছেন, যা রীতিমতো চমকে দিচ্ছে দর্শকদের। কঙ্গনা বলেছেন, ‘আমার এই লকআপ দেখার পর অনেকেই খুব ভয় পেয়েছেন। সবাই ভাবছেন, এবার বুঝি সবার মুখোশ খুলে গেল। যে জন্য বহু লোক পাঁচ আঙুলজুড়ে হাতজোড় করে অনুরোধ করছেন মুখ বন্ধ রাখতে। তবে শুধু পাঁচ আঙুলের লোক নয়; অনুরোধ করেছেন যাদের ছয়টা আঙুলও রয়েছে।’ এই ছয় আঙুলের মানুষ বলতে কঙ্গনা তার সাবেক প্রেমিক বলিউড অভিনেতা হৃতিক রোশানকেই বুঝিয়েছেন। আবার মনের বাসনা পূরণে তার দুই শত্রু নির্মাতা করণ জোহর ও একতা কাপুরকে কারাগারে পাঠানোর কথাও বলেছেন। কঙ্গনার এসব লাগামহীন কথার কারণেই ‘লকআপ’ নিয়ে চলছে নানা আলোচনা।