সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

এফডিসিতে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা!

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছিল গত জানুয়ারি মাসে। কিন্তু শেষ হয়েও যেন শেষ হচ্ছে না এ নির্বাচন। থেকে যাচ্ছে এর রেশ। নির্বাচনে সাধারণ সম্পাদকের পদ নিয়ে জটিলতা হাইকোর্ট থেকে এবার চলে গেছে সুপ্রিম কোর্টে। এসবের মধ্যেই আবারও নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএফডিসিতে। এবারের নির্বাচনে অংশ নেবে দীর্ঘদিন ধরে নেতৃত্বহীন থাকা বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক নেতা মোহাম্মদ ইকবাল। এ সময় তিনি বলেন, ২১ মার্চ এফডিসিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেভাবেই সব আয়োজনের প্রস্তুতি প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, প্রায় আড়াই ঘণ্টা বৈঠক করেছি। সবাই মিলে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচন কমিশনও গঠিত হয়েছে। আশা করি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব পাবে সমিতি। প্রায় দেড়শ ভোটার এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। দীর্ঘদিন ধরেই নেতৃত্বহীন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। কয়েক দফা নির্বাচনের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত নানা সংকটে তার আর হয়ে উঠেনি। বর্তমানে এই সমিতি চলছে প্রশাসক নিয়োগের মাধ্যমে। নির্বাচনের মাধ্যমে এই সমিতি নতুন করে ঘুরে দাঁড়াবে বলেও ধারণা সংশ্লিষ্টদের।