সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

‘ঝুন্ড’ অমিতাভের ক্যারিয়ারসেরা সিনেমা: আমির খান

অনলাইন ডেস্ক :

অমিতাভ বচ্চন অভিনীত স্পোর্টস ড্রামা ছবি ‘ঝুন্ড’ শুক্রবার মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। তার আগে মুম্বাইয়ে আয়োজন করা হয় ছবির বিশেষ প্রদর্শনীর। ছবি দেখে আপ্লুত আমির খান। প্রতিক্রিয়া জানাতে গিয়ে কাঁদতে দেখা যায় অভিনেতাকে। অশ্রুসজল চোখে আমির বলেন, ‘ও মাই গড! অসাধারণ ছবি। এই ছবি দেখে মনে হয়েছে গেল ২০-৩০ বছরে আমরা যা কাজ করেছি তিনি সেই ধারা ভেঙে দিয়েছেন। এটা অমিতাভ বচ্চনের ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ। ’ ছবিতে শিশুশিল্পীদের অভিনয়েরও প্রশংসা করেন তিনি। শুধু তাই নয়, প্রদর্শনী শেষে আমির দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশনও দেন ছবিটিকে, প্রদর্শনীতে উপস্থিত ছবির কলাকুশলীদের জড়িয়ে ধরেন। আমির ছাড়াও তাঁর সাবেক স্ত্রী কিরণ রাও, ছেলে আজাদ রাও হাজির ছিলেন বিশেষ প্রদর্শনীতে। বস্তির শিশুদের নিয়ে এক সমাজকর্মীর ফুটবল টিম তৈরির সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন নাগরাজ মানজুলে। সূত্র : হিন্দুস্তান টাইমস।