সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

বুবলী এবার নেত্রী

অনলাইন ডেস্ক :

আবারও নতুন ছবিতে চিত্রনায়িকা শবনম বুবলী। এবার তার ভূমিকাটা নেত্রীর। ছবির নাম ‘লোকাল’। এটি পরিচালনা করছেন সাইফ চন্দন। প্রযোজনায় রয়েছে টাইগার মিডিয়া। সম্প্রতি এর জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই চিত্রনায়িকা। বিষয়টি নিশ্চিত করে সাইফ চন্দন বলেন, কয়েকদিন আগে ‘লোকাল’র সঙ্গে বুবলী চুক্তিবদ্ধ হয়েছেন। আমরা চেষ্টা করছি তার বিপরীতে নায়ককে চূড়ান্ত করার। আশা করছি, দুয়েকই দেশীয় জনপ্রিয় তারকাকে আমরা চুক্তিবদ্ধ করতে পারবো। সিনেমাটির নাম ‘লোকাল’ রাখা ও বুবলীর ভূমিকা প্রসঙ্গে তিনি জানান, একটি মফস্বল এলাকার গল্প এতে দেখা যাবে। যেখানকার স্থানীয় মানুষদের সংগ্রাম, জীবন-যাপনসহ তাদের নানা সংস্কৃতি তুলে ধরা হবে। সে জন্যই এর নাম ‘লোকাল’ রাখা হয়েছে। আর সেখানেই কিছু বাধা-বিপত্তি আসে। সেটার জন্য একসময় নেতৃত্বের প্রয়োজন হয়। বুবলী তখন এগিয়ে আসবেন। এদিকে, এর আগে গত বছরের নভেম্বরে সাইফ চন্দনের ‘কয়লা’ নামের আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। অ্যাকশন থ্রিলার গল্পের ছবিতেও তাকে দেখা যাবে এক প্রতিবাদী নারীর চরিত্রে। অন্যদিকে, বছরের শুরুতে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে বুবলীর সিনেমা ‘টান’। এ ছাড়া তার অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমার তালিকায় রয়েছে ‘রিভেঞ্জ’, ‘তালাশ’ ও ‘ক্যাসিনো’সহ বেশকিছু সিনেমা।