সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ট্রেলারে ঝড় তুলেছে জন আব্রাহামের ‘অ্যাটাক’

অনলাইন ডেস্ক :

জন আব্রাহাম অভিনীত নতুন সিনেমা ‘অ্যাটাক’। এতে আরও অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্দেজ এবং রাকুল প্রীত সিং, প্রকাশ রাজ, রত্না পাঠক শাহ। সিনেমাটি এ বছরের ১ এপ্রিল মুক্তি পাবে। সিনেমাটি পরিচালনা করেছেন লক্ষ্য রাজ আনন্দ। ছবি মুক্তির আগে শুরু হয়েছে প্রচারণা। যার অংশ হিসেবে প্রকাশ পেয়েছে এর ট্রেলার। সোমরার, ৭ মার্চ মুক্তি পেয়েছে ‘অ্যাটাক’র ট্রেলারটি। মুক্তির পরই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। জন আব্রাহাম সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ‘ভক্তদের বিনোদন দেওয়ার মতো সিনেমা হবে ‘অ্যাটাক’। ছবির অ্যাকশনদৃশ্যগুলো অতুলনীয় এবং গল্পটি খুবই সুন্দর। ‘অ্যাটাক’- এ রয়েছে অনেক চমক। আমারা আত্মবিশ্বাস দর্শকদের সিনেমাটি ভালো লাগবে। আমরা ১ এপ্রিলের জন্য প্রস্তুত।’ পরিচালক লক্ষ্য রাজ বলেছেন, ‘সিনেমাটি আমার জন্য একটি বিশেষ প্রজেক্ট। এই সিনেমাটি তৈরি করতে আমাদের টিম দুর্দান্ত পরিশ্রম করেছে। আশা করবো আমাদের এই পরিশ্রম সার্থক হবে।’ সিনেমাটি ড. জয়ন্তীলাল গাদা, জন আব্রাহাম এবং অজয় কাপুর প্রোডাকশনের ব্যানারে নির্মিত।