সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

মুখোমুখি হয়ে ভাইরাল দুই সালমান খান

অনলাইন ডেস্ক :

বলিউড ভাইজান সালমান খান। সালমানের ভক্তরা তার নতুন সিনেমা এবং বিজ্ঞাপনের জন্য অপেক্ষায় থাকেন। পছন্দের অভিনেতার নতুন কিছু কবে আসবে সে আশায় দিন গুনেন। অপেক্ষার পালা শেষ করে ভাইজানের নতুন বিজ্ঞাপন হাজির। বিখ্যাত ব্র্যান্ড পেপসির একটি টিভিসিতে দেখা যাচ্ছে সালমানকে। বিজ্ঞাপনটি গত ৭ মার্চ প্রকাশ্যে আসে। বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিতেই ভাইরাল হয়েছে। ৪০ সেকেন্ডের বিজ্ঞাপনটি নজর কেড়েছে সবার। ভিডিওতে দেখা যায় সালমানের বিখ্যাত সিনেমা ‘হাম আপকে হ্যায় কৌন’-এর দৃশ্য। আগের সালমান এখনকার সালমানের মুখোমুখি। ফানি সংলাপে সমৃদ্ধ ভিডিওটি ভক্তদের খুবই ভালো লেগেছে। ভক্তরা তাদের অনেকেই বিজ্ঞাপনটিতে প্রচুর ইমোজি দিয়ে এটিকে পছন্দ করার কথা জানাচ্ছেন। তবে অনেকে আবার তাকে নিয়ে ট্রলও করেছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘‘হাম আপ কে হ্যায় কৌন’ পার্ট ২০ আসবে মনে হচ্ছে।’ এদিকে সালমান খানকে শেষ দেখা গিয়েছিল মহেশ মাঞ্জরেকারের ‘অ্যান্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ ছবিতে। সিনেমাটিতে তার শ্যালক আয়ুশ শর্মার সঙ্গে প্রথমবার কাজ করেন তিনি। অভিনেতা তার আসন্ন সিনেমা ‘টাইগার ৩’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তাকে ‘লাল সিং চাড্ডা’ সিনেমাতে একটি ক্যামিও হিসাবে দেখা যাবে আমির খান এবং কারিনা কাপুরের সঙ্গে।