সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

নতুন দায়িত্ব পেলেন আলমগীর

বিনোদন ডেস্ক :

বর্ষীয়ান অভিনেতা আলমগীর। দীর্ঘদিনের অভিনয় জীবনে বহু দর্শকনন্দিত সিনেমা উপহার দিয়েছেন তিনি। তবে এখন অভিনয়ের চেয়ে নিজের ব্যবসা আর সংসার নিয়েই বেশি ব্যস্ত এই অভিনেতা। এবার নতুন দায়িত্ব পেলেন আলমগীর। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি করা হয়েছে তাকে। বীর মুক্তিযোদ্ধা অভিনেত্রী সারাহ বেগম কবরীর মৃত্যুতে এই সংগঠনের সভাপতির পদ শূন্য হয়। তার স্থলাভিষিক্ত হলেন আলমগীর। গত শুক্রবার সংগঠনের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির এক সভায় আলমগীরকে সভাপতি ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রফিকুল আলমকে কার্যকরী সভাপতি করা হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্রে ২৪ ও ২৬ ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় স্টিয়ারিং কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।া১৯৭৬ সালের ২৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গঠিত হলে পূর্ণাঙ্গ কমিটির সিনিয়র সহ-সভাপতি ছিলেন চিত্রনায়ক আলমগীর। দীর্ঘদিন ধরে সংগঠনটির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন তিনি।