সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

বিচারক ও পারফর্মার যখন ন্যানসি-সিয়াম!

অনলাইন ডেস্ক :

শেষ প্রান্তে চলে এসেছে রিয়েলিটি শো ‘স্কয়ার সুরের সেরা’। স্কয়ার গ্রুপের কর্মীদের নিয়ে গানের লড়াইয়ে শুক্রবার (১১ মার্চ) সেরা ৬ প্রতিযোগী প্রথমবারের মতো একই পর্বে গাইবেন ২টি গান, তাও দ্বৈত। আর এই বিশেষ পর্বে অতিথি বিচারক হিসেবে থাকছেন কণ্ঠশিল্পী ন্যানসি। একই মঞ্চে শিল্পী নিজেও গাইবেন সরাসরি। এদিকে আজ শনিবার সেরা ১০ থেকে বাদ পড়ে যাওয়া ৬ জন প্রতিযোগী গাইবেন নিজেদের পছন্দের গান। এই পর্বের সর্বোচ্চ নম্বর বিজয়ী পাবেন সেরা-৫-এ প্রবেশ করার সুবর্ণ সুযোগ। আর এই বিশেষ পর্বে অতিথি বিচারক হিসেবে থাকবেন সদ্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নায়ক সিয়াম আহমেদ। বিচারকের কাজের পাশাপাশি তাকেও দেখা যাবে মঞ্চে গিয়ে গান গাইতে! এই প্রতিযোগিতার মূল বিচারক হিসেবে রয়েছেন এস আই টুটুল, রুমানা ইসলাম ও পিন্টু ঘোষ। এই আয়োজনে অংশ নেওয়া প্রসঙ্গে সিয়াম বলেন, ‘পুরোটা সময় দারুণ উপভোগ করেছি। আশা করছি এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা বেশ ক’জন গুণী শিল্পী পাবো।’ ‘হারিয়ে যাও গানের টানে’Ñএই প্রত্যয় নিয়ে আয়োজিত ‘স্কয়ার সুরের সেরা’র পুরো আয়োজনের সঞ্চালক মৌসুমী মৌ, গ্রন্থনায় রুম্মান রশীদ খান এবং প্রযোজনায় অজয় পোদ্দার। প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে এটি।