সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

মুম্বাইয়ে এসে মারপিট শিখছেন সামান্থা, সঙ্গী বরুণ

অনলাইন ডেস্ক :

আন্তর্জাতিক স্পাই-থ্রিলার ঘরানার ওয়েব সিরিজ ‘সিটাডেল’-এ অভিনয় করতে যাচ্ছেন ভারতের দক্ষিণী সিনেমার আলোচিত অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তার সঙ্গে রয়েছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। ভারতীয় সংস্কৃরণটি পরিচালনা করছেন নিদিমোরু ও কৃষ্ণা ডিকে।
এই ওয়েব সিরিজের জন্যই এখন নিজেকে প্রস্তুত করছেন তারা। দক্ষিণ থেকে সামান্থা এখন এসেছেন মুম্বাইতে। এখন সিরিজটির জন্য নিচ্ছেন প্রশক্ষিণ। ডেকান ক্রনিকলকে একটি সূত্র বলেন ‘স্টান্টের জন্য আন্তর্জাতিক স্টান্ট টিম আনা হয়েছে। এ টিমের ওয়ার্কশপ ও প্রশিক্ষণে যোগ দেবেন তারা। সেখানে মারপিটের বিভিন্ন কৌশল শেখানো হবে তাদের।’ এর আগে সামান্থা ‘ফ্যামিলিম্যান টু’-তে নিদিমোরু ও কৃষ্ণা ডিকের সঙ্গে কাজ করেছেন। তবে বরুণ প্রথমবার কাজ করছেন তাদের সঙ্গে। কবে নাগাদ শুটিং শুরু হবে তা অবশ্য জানা যায়নি।