সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

‘শর্টকাট সাকসেস’

অনলাইন ডেস্ক :

নাট্যনির্মাতা অনন্য ইমন নির্মাণ করছেন ‘শর্টকাট সাকসেস’ নামে ধারাবাহিক নাটক। এরইমধ্যে কয়েক পর্বের শুটিং শেষ হয়েছে। ঢাকার বিভিন্ন লোকেশেন এর দৃশ্যধারণের কাজ হচ্ছে। মঙ্গলবার এসএটিভিতে নাটকটির প্রথম পর্ব প্রচার হবে। এরপর প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পিতিবার রাত সাড়ে ৮টায় প্রচার হবে নাটকটি। শর্টকাটে নয় বরং কঠোর পরিশ্রম ছাড়া জীবনে সাফল্য অর্জন সম্ভব নয়, নির্মাতা অনন্য ইমন সমসাময়িক এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে নাটকটি নির্মাণ করছেন বলে জানিয়েছেন। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শিবলী নোমান, নাঈম, নাবিলা, আলিফ, মিষ্টি মারিয়া, ডন, সিয়াম, কাজী উজ্জ্বল, জিয়াউল হাসান কিসলু, রুনা খান, জুঁই, আবদুল্লাহ রানা, শিরিন আলম, সফুকা, তমা, অবিদ রেহান, সুজাত শিমুল, মিলি মুন্সি প্রমুখ।