সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

শাকিব পূজার সহজ সরল প্রেমের গল্প

অনলাইন ডেস্ক :

ঈদ এলেই দেশসেরা চিত্রনায়ক শাকিব খানের সিনেমা মুক্তি পায়। প্রায় দুই দশক ধরে শাকিব খান অভিনীত একাধিক সিনেমা ঈদে মুক্তি দেওয়া হয়। এবারও শাকিব খান অভিনীত একাধিক সিনেমা মুক্তির গুঞ্জন শোনা যাচ্ছে। এই তালিকায় রয়েছে ‘গলুই’। এস এ হক অলিক পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরি। সরকারি অনুদানের এই সিনেমাটির মুক্তির প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। সিনেমার মুক্তি উপলক্ষে পোস্টারও প্রকাশিত হয়েছে। খোরশেদ আলম খসরু প্রযোজিত ‘গলুই’ সিনেমার পোস্টারে শুধু শাকিব-পূজাকে দেখা গিয়েছে। সিনেমাটির পোস্টার এস এ হক অলিক তার ফেসবুকে প্রকাশ করেন। ক্যাপশনে লিখেছেন: ‘গলুই সহজ, সরল প্রেমের গল্প।’ সিনেমায় শাকিবের নাম লালু। পেশায় ঢুলি। আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, সমু চৌধুরী, ঝুনা চৌধুরী প্রমুখ।