সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

এবারই প্রথম গানচিত্রে সাবিলা নূর!

অনলাইন ডেস্ক :

এ পর্যন্ত অসংখ্য নায়কের বিপরীতে নায়িকা সেজেছেন সাবিলা নূর। তবে সেটি নাটকে। এবার তিনি নায়িকারূপে আসছেন একেবারে নতুন একটি মাধ্যমে। জনপ্রিয় এই অভিনেত্রী প্রথমবার কাজ করেছেন গানচিত্রে। আর তাতে নায়ক হিসেবে পেয়েছেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুলকে। বিষয়টি নিশ্চিত করেছেন ইমরান-সাবিলা দুজনই। সদ্য শুটিং হওয়া এই গানচিত্রের নাম ‘তুমি আমি’। কবির বকুলের লেখায় এটির সুর-সংগীত করেছেন ইমরান নিজেই। আর কণ্ঠ দিয়েছেন যৌথভাবে ইমরান ও লাবিবা। গানটির গল্পনির্ভর রোম্যান্টিক ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। এটি মুক্তি পাচ্ছে আসছে ঈদে সিএমভির ব্যানারে। কাজ প্রসঙ্গে ইমরান বলেন, ‘আসছে ঈদের জন্য এটা আমার সবচেয়ে বড় প্রজেক্ট। আমি মনে করি ঈদ উপহার হিসেবে ভক্তরা এমন কিছুই আশা করে আমাদের কাছে। জনপ্রিয় টিভি অভিনেত্রী সাবিলা নূরের প্রথম মিউজিক ভিডিও এটি। ভিডিওতে সহশিল্পী হিসেবে তাকে পেয়ে বেশ ভালো লাগছে। আশা করছি দর্শক-শ্রোতারা আমাদের ক্যামেস্ট্রিটা পছন্দ করবেন।’ ইমরান প্রশংসা করেন ‘গানের রাজা’ বিজয়ী লাবিবার গাওয়া নিয়েও। সাবিলা নূর বলেন, ‘অসংখ্য অফার এলেও আগে কখনো মিউজিক ভিডিওর মডেল হইনি। কিন্তু এই গানটি শুনে ভালো লাগল। আরো ভরসা পেলাম ভিডিওর গল্পটা শুনে। ভাবলাম, এবার নতুন কিছু করা যেতেই পারে। সব কিছু ব্যাটে-বলে মিলে যাওয়ায় কাজটি করেছি। খুব সুন্দর গল্পে ভিডিওটি নির্মিত হয়েছে। আশা করছি, সবার ভালো লাগবে। ’