সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

২০ বছর পর রেডিওতে মিলন

অনলাইন ডেস্ক :

মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র সব জায়গায় অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হয়েছিলেন। অথচ শিল্পের এ মাধ্যমে কখনও অভিনয় করা হয়ে উঠে এ জনপ্রিয় শিল্পীর। তালিকায় নাম উঠার ২০ বছর পর রেডিও নাটকে অভিনয় করলেন মিলন। ‘সূর্যোদয়ের আগে সূর্যাস্তের পরে’ শিরোনামের নাটকটি রচনা করেছেন তারেক মঞ্জুর এবং প্রযোজনা করছেন সৈয়দা ফরিদা ফেরদৌসী যাত্রী। এতদিন বেতারের নাটকে কেন কাজ করেননি তা ব্যাখ্যা করে মিলন বলেন, ‘২০০২ সালে বেতারে শিল্পী হিসেবে তালিকাভুক্ত হই। কিন্তু সময়ের কারণে কাজ করা হয়ে উঠেনি। এবার সময় পেলাম তাই বেতারের জন্য একটা নাটকে কাজ করলাম। নাটকটিতে আমি সূত্রধর চরিত্রে অভিনয় করছি। বেতারে ইন্টারভিউ দিয়েছি, টকশোগুলোতে কথা বলেছি। কিন্তু এই প্রথম নাটকে কাজ করে অনেক ভালো লাগছে।’ কাজের অভিজ্ঞতা জানিয়ে মিলন বলেন, ‘এটা নতুন চ্যালেঞ্জ, আমরা সাধারণত যেভাবে অভিনয় করি তেমনটা ছিল না। এইখানে কণ্ঠ দিয়ে সবকিছু করতে হয়। আশা করছি, নাটকটি শ্রোতাদের ভালো লাগবে।’