সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ভিন্ন ধরনের গল্পের নাটকে সজল

অনলাইন ডেস্ক :

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল। এবার ভিন্ন ধরনের গল্পের নাটকে অভিনয় করছেন। নাটকটির নাম ‘মেঘলা আকাশ’। এর রচনা ও পরিচালনা করেছেন জিকু চৌধুরী। অভিনেতা আবদুন নূর সজল বলেন, এখন একটু চেষ্টা করছি ভিন্ন ধরনের গল্পগুলোর নাটকে অভিনয় করতে। যেগুলো মানুষ মনে রাখবে নাটকটির চরিত্রের কারণে। সেই রকমের গল্প বলা যায় ‘মেঘলা আকাশ’। সম্প্রতি নাটকটির শুটিং শেষ করেছি। জিকু চৌধুরী নাটকটি সম্পর্কে বলেন, অনেকদিন পর পারিবারিক গল্প নিয়ে নাটক বানালাম। ‘মেঘলা আকাশ’ নাটকটির গল্পে দেখা যাবে একটা পারিবারিক বিয়ে নিয়ে গল্প। শিগগির একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।
ইকন বাবুর প্রযোজনায় ‘মেঘলা আকাশ’ নাটকটিতে আবদুন নূর সজলের সঙ্গে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিশাত প্রিয়ম, কেয়া মনি, হান্নান শেলী, রেশমি, রিপন গাজী ও নুসরাত লাবণ্য।