সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

টেলিপ্যাবের সভাপতি মনোয়ার পাঠান, সাধারণ সম্পাদক সাজু মুনতাসির

অনলাইন ডেস্ক :

টিভি নাটকের প্রযোজকদের সংগঠন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) সভাপতি পদে মনোয়ার পাঠান ও সাধারণ সম্পাদক পদে সাজু মুনতাসির নির্বাচিত হয়েছেন। গত রোববার রাতে টেলিপ্যাবের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কামাল বায়েজিদ এ তথ্য জানান। বাকি পদে কারা নির্বাচিত হয়েছেন তা রাতের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানান তিনি। ২০২২-২৪ মেয়াদি টেলিপ্যাবের নির্বাচনে মোট ২৭ পদের জন্য মনোয়ার ও সাজু একই প্যানেল থেকে নির্বাচন করেছেন। তাদের বিপরীতে নির্বাচন করেছেন সাজ্জাদ হোসেন দোদুল ও রোকেয়া প্রাচী প্যানেল। শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দিনভর ভোটগ্রহণ হয়েছে; তার ২৪ ঘণ্টা পর ফলাফল নিয়ে সামনে এলেন নির্বাচন কমিশনার। ২৩৯ জন ভোটারদের মধ্যে ভোট প্রদান করেছেন ২৩২ জন।