সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

দুর্ঘটনায় দক্ষিণীর জনপ্রিয় নায়িকার মৃত্যু

অনলাইন ডেস্ক :

তেলেগু ভাষার জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী গায়ত্রী ওরফে ডলি ডি ক্রুজ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। দেশটির হায়দরাবাদের গাচিবৌলি এলাকায় এটি ঘটে। টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, গত ১৯ মার্চ এ দুর্ঘটনাটি ঘটে। অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র ২৬ বছর। এ নায়িকা ‘ম্যাডাম স্যর ম্যাডাম আন্থে’ ওয়েব সিরিজে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন। জানা যায়, শুক্রবার দোল খেলে বন্ধু রাঠোরের সঙ্গে বাড়ি ফিরছিলেন গায়ত্রী। অভিনেত্রীর বন্ধুই গাড়ি চালাচ্ছিলেন। হায়দরাবাদের গাচিবৌলি অঞ্চলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। ঘটনাস্থলেই গায়ত্রীকে মৃত বলে ঘোষণা করা হয়। তার বন্ধুকে হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি। এ ছাড়া এ দুর্ঘটনায় ৩৮ বছর বয়সী এক পথচারী নারী মারা গেছেন। গায়ত্রীর মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক নেমে এসেছে। অনেক তারকা এ মর্মান্তিক ঘটনায় সমবেদনা জ্ঞাপন করেছেন। গায়ত্রীর আসল নাম ডলি ডি ক্রুজ। অভিনয়ের পাশাপাশি ইউটিউবার হিসেবেও জনপ্রিয় ছিলেন তিনি। তার চ্যানেলের নাম জলসা রায়ুডু।