সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ক্যামেরা দেখে মুখ ঢাকলেন শাহরুখ কন্যা

অনলাইন ডেস্ক :

শাহরুখ খানের দ্বিতীয় সন্তান সুহানাকে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। নিউ ইয়র্কে পড়াশুনার পাঠ চুকিয়ে সুহানা এখন মুম্বাইয়ে। সম্প্রতি আইপিএলের নিলামে কেকেআরের প্রতিনিধি হয়ে অংশ নেন সুহানা। সঙ্গে হাজির ছিল সুহানার বড় ভাই আরিয়ানও। বলিউডের জনপ্রিয় ডিজাইনার মনীশ মালহোত্রার একাধিক ফটোশুটে অংশ নিয়ে নজর কেড়েছেন সুহানা। এবার অন্য কারণে খবরের শিরোনাম হয়েছেন সুহানা। সম্প্রতি গাড়ির মধ্যে তাকে ক্যামেরাবন্দী করেছেন পাপারাজ্জিরা। সেসময় সুহানার পাশে এক যুবককেও দেখা গেছে। পাপারাজ্জির দল ছবি তোলা শুরু করতেই দু’জন হাত দিয়ে মুখকে আড়াল করার চেষ্টা করেন। এতে সেই যুবককে নিয়ে নানা গুঞ্জন সামনে আসছে। কেউ কেউ বলছেন, সেই যুবক সুহানার প্রেমিকও হতে পারে। লন্ডন ও নিউ ইয়র্কে পড়াশুনা করেছেন সুহানা। সেসময় মঞ্চে অভিনয়ও করেছেন শাহরুখ কন্যা। খুব শিগগিরই হয়তো বলিউডে অভিষেক হতে পারে তার। জোয়া আখতারের পরের ছবিতে সুহানাকে দেখা যেতে পারে এমন গুঞ্জন রয়েছে।