সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

প্রেমিকাকে সঙ্গে নিয়ে শুটিং সেটে হাজির শ্রাবন্তী পুত্র

অনলাইন ডেস্ক :

ক্যামেরার মনিটরে মনোযোগী কবি, পরিচালক শ্রীজাত। তার পাশে দাঁড়িয়ে আছেন শ্রাবন্তীর ছেলে অভিমন্যু। আগ্রহী ছাত্রের মতো সবকিছু দেখছেন তিনি। অভিমন্যুর বাঁ পাশে দাঁড়িয়ে তার প্রেমিকা দামিনি ঘোষ। প্রযোজক রানা সরকার সোশ্যাল মিডিয়ায় একটি স্থিরচিত্র শেয়ার করেছেন, তাতে এমন দৃশ্য দেখা যায়। ভারতীয় একটি সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, ‘মানবজমিন’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করছেন শ্রীজাত। গত ২৫ মার্চ চলচ্চিত্রটির শুটিং শুরু হয়। গত শনিবার শ্রাবন্তী পুত্র অভিমন্যু তার প্রেমিকাকে সঙ্গে নিয়ে শুটিং সেটে হাজির হন। আর এ সময়ে ক্যামেরাবন্দি হন অভিমন্যু ও দামিনি। শ্রাবন্তী আগেই জানিয়েছেন, তার ছেলে ক্যামেরার পেছনে কাজ করতে চান। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, তবে কি এই সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন অভিমন্যু? এ বিষয়ে পরিচালক শ্রীজাত বলেন, আপাতত অবজার্ভার হিসেবেই যোগ দিয়েছেন ঝিনুক (অভিমন্যু)। মানবজমিন’ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা সরকার। সিনেমাটিতে আরো অভিনয় করছেন, সৃজিত মুখার্জি, পরমব্রত চ্যাটার্জি, মিশকা হালিম প্রমুখ।