সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

এক ফ্রেমে বন্দি তিন নায়িকা

অনলাইন ডেস্ক:

বিদ্যা সিনহা মিম, মাহিয়া মাহি ও নুসরাত ফারিয়াÑপ্রায়ই এ নায়িকাদের আড্ডা জমে। কখনও দু’জন, কখনও তিন জনে মিলে মেতে উঠেন খোশগল্পে। গত ২৯ মার্চ মিম ফেসবুকে তেমনই একটি ছবি শেয়ার করেন। যেখানে এক ফ্রেমে বন্দি হয়েছেন তিনিসহ মাহি ও ফারিয়া। মুহূর্তের মধ্যে ছবিটি নজর কেড়েছে নেটিজেনদের। অনেকেই জানতে চান, তাহলে তিন জনকে এক ফ্রেমে পাওয়া যাচ্ছে? অবশেষে উত্তর এলো। এই তিন তারকা এবার একই অনুষ্ঠানের জন্য ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন। প্রথমবারের মতো বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’য় নৃত্য পরিবেশন করতে যাচ্ছেন তারা। আগামী ৪ জুলাই থেকে রাষ্ট্রীয় এ টিভি চ্যানেলের অডিটোরিয়াম ও ড্রামা স্টুডিওতে এর শুটিং হবে বলে জানিয়েছেন প্রযোজক হাসান রিয়াদ ও এল রুমা আক্তার। এতে মাহিয়া মাহি পাঁচ দশকের পাঁচ নায়িকা সুচন্দা, শাবানা, ববিতা, অঞ্জু ঘোষ ও দিতি অভিনীত ছবির গানের সঙ্গে নাচ পরিবেশন করবেন। কোলাজ গানে হাজির হবেন মিম। এ ছাড়া ভিন্নধর্মী গানের সঙ্গে নাচবেন নুসরাত ফারিয়া। মাহি বললেন, ‘‘ঈদে যেকোনও আয়োজন ঘিরে দর্শকের বেশ আগ্রহ থাকে। বিটিভির বেশ কয়েকটি অনুষ্ঠানে চোখ রাখেন দর্শকরা। তার মধ্যে ‘আনন্দ মেলা’ অন্যতম। ছোট পর্দার দর্শকদের জন্য হাজির হতে যাচ্ছি এ আয়োজনে। আশা করি ভালো একটি পরিবেশনা উপহার দিতে পারবো।’’ জানা যায়, অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।