সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

তিন বছর পর অভিনয়ে সুমাইয়া শিমু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

দেশের জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। এখন তিনি অভিনয়ে অনিয়মিত। দীর্ঘ তিন বছর পর আবারও অভিনয়ে ফিরেছেন এই অভিনেত্রী। ঈদুল আজহার জন্য নির্মিত বিশেষ নাটক ‘লাইফলাইন’ দিয়ে কাজে ফিরলেন সুমাইয়া শিমু। সিনেমাওয়ালার ব্যানারে নির্মিত নাটকটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এখানে সুমাইয়া শিমুর সঙ্গে জুটি বেঁধেছেন মুশফিক আর ফারহান। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘সুমাইয়া শিমুকে নিয়ে দারুণ একটি কাজ হলো। নাটকটির নাম ‘লাইফলাইন’। আশাকরি নাটকটি সবার ভালো লাগবে।’সুমাইয়া শিমু গণমাধ্যমকে বলেন, ‘অভিনয়ের কারণেই আজকের এ অবস্থানে আসতে পেরেছি আমি। বিশেষ করে দর্শক আমার অভিনীত নাটক যেভাবে দেখেছেন তাতে আমি সারা জীবন কৃতজ্ঞ। তাদের কথা বিবেচনায় রেখেই প্রায় তিন বছর পর অভিনয়ে ফেরা।’