সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে মালাইকা

অনলাইন ডেস্ক :

শনিবার রাতে মুম্বাইয়ের খোপোলি এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় পড়লেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। তিনটি গাড়ির সংঘর্ষের মধ্যে পড়ে দুমড়ে মুচরে গেলো তার গাড়ি। আর অভিনেত্রী আহত হলেন গুরুতর। ঘটনাস্থল থেকে মালাইকাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। হিন্দুস্তান টাইমস জানায়, মুম্বাই-পুণে হাইওয়ে দিয়ে মুম্বাই ফিরছিলেন মালাইকা। সেই সময়েই দুর্ঘটনায় পড়ে তার গাড়ি। পুলিশ জানায়, তাকে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। খোপোলি থানার পুলিশ অফিসার শিরিশ পাওয়ার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মুম্বাই-পুণে এক্সপ্রেস ওয়ের যে জায়গায় এই দুর্ঘটনাটি ঘটে, সেটি এমনিতেই দুর্ঘটনাপ্রবণ এলাকা। সেখানেই তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। তবে ভারতীয় গণমাধ্যম চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছে, মালাইকার চোট খুব গুরুতর নয়। দু’টি টুরিস্ট ভ্যানের মাঝে পড়ে গিয়েছিল তার গাড়ি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে প্রত্যক্ষদর্শীদের।