সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

বাপ্পার সুর ও ভিডিওতে আঁখির গান

অনলাইন ডেস্ক :

বাপ্পা মজুমদার গান গাওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনা করেন, যা প্রায় সবাই জানেন। এবার কণ্ঠশিল্পী আঁখি আলমগীরের জন্য নতুন গান তৈরির পাশাপাশি ভিডিও নির্দেশনা দিয়েছেন বাপ্পা। গানের শিরোনাম ‘কেন এত ভয়’। কথা লিখেছেন মারুফ হাসান। সুর সংগীত করেছেন বাপ্পা মজুমদার। গানটি বাপ্পার ‘বিউটিফুল ভয়েসেস সিজন ওয়ান’ অ্যালবামের জন্য করা হয়েছে। এরইমধ্যে গানটির ভিডিও নির্মাণের কাজ শেষ হয়েছে বলে জানান বাপ্পা মজুমদার। তিনি বলেন, ‘দারুণ গেয়েছে আঁখি, একদমই অন্যরকম। আমি ভীষণ খুশি তার পারফরম্যান্সে। মূলত আমার নিজস্ব ইউটিউব চ্যানেলের জন্যই গানটি করা হয়েছে। তাই নিজেই চেষ্টা করেছি যত্ন নিয়ে মিউজিক ভিডিওটি নির্মাণ করতে।’ আঁখি আলমগীর বলেন, ‘এর আগেও বাপ্পাদার সুরে গান গেয়েছি। কেন এত ভয় সুন্দর একটি গান। মিউজিক ভিডিওটি খুব চমৎকার হয়েছে। আশা করছি শ্রোতা-দর্শকের শুনতেও খুব ভালো লাগবে। আমি সত্যিই ভীষণ আশাবাদী গানটি নিয়ে।’ আগামী ৭ এপ্রিল ‘বাপ্পা মজুমদার’ ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে।