সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

৮০০ কোটির ক্লাব ছাড়িয়ে ‘ট্রিপল আর’

অনলাইন ডেস্ক :

এস এস রাজামৌলি নির্মিত বহুল আলোচিত সিনেমা ‘ট্রিপল আর’। গত ২৫ মার্চ মুক্তি পেয়েছে এটি। মুক্তির পর থেকেই দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি। বক্স অফিসেও বাজিমাত করেছে। ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ট্রিপল আর’ সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। ট্রেড রিপোর্ট অনুসারে, সিনেমাটি বিশ্বব্যাপী ৮০০ কোটি রুপির ক্লাব অতিক্রম করেছে। আর এই ধারাবাহিকতা এখনো অব্যাহত রয়েছে। কমারাস ভীমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ‘ট্রিপল আর’ সিনেমার গল্প। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেনÑ আলিয়া ভাট, অজয় দেবগন, রে স্টেভেনসন, অলিভিয়া মরিস প্রমুখ। ৪৫০ কোটি রুপি বাজেটের এই সিনেমা প্রযোজনা করেছে ডিভিভি নায়া।