সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

আসিয়ান দেশগুলোর জন্য ভিসা-মুক্ত ভ্রমণনীতি পুনরায় চালু ইন্দোনেশিয়ার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

আসিয়ান (দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংস্থা) সদস্য দেশগুলোর নাগরিকদের জন্য ভিসা-মুক্ত সফর নীতি পুনরায় চালু করেছে ইন্দোনেশিয়ার সরকার।

মঙ্গলবার দেশটির আইন ও মানবাধিকার মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

দেশটির ইমিগ্রেশন ট্রাফিকের পরিচালক আমরান আরিস বলেন,‘এই নতুন নীতির মাধ্যমে আসিয়ানের অন্য নয়টি দেশের বিদেশিরা ভিসা-মুক্ত ভিজিট নিয়ে প্রবেশ করতে পারবে।’

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর লোকেদের শুধুমাত্র করোনা টিকা দেয়ার প্রমাণ দেখাতে হবে এবং ৪৮ ঘণ্টা আগে পিসিআর টেস্ট করাতে হবে। এবং তাদের মোবাইল ফোনে পেডুলিলিংডুঙ্গি পরীক্ষা এবং ট্র্যাক অ্যাপ ব্যবহার করতে হবে।

দেশটির জাকার্তা, মাকাসার, মেদান ও পেকানবারুর আন্তর্জাতিক বিমানবন্দরগুলো আবার চালু হয়েছে।