সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

রাজধানীতে চলন্ত গাড়িতে আগুন

ঢাকার নিউ এয়ারপোর্ট রোডের বনানী-কাকলী ক্রসিংয়ে বুধবার সকালে একটি চলন্ত গাড়িতে আগুন লেগে প্রায় আধ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো।

তবে গাড়ির চালক ও এক যাত্রী অক্ষত আছেন বলে জানা গেছে।

কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, সকাল ১০টা ১৫ মিনিটের দিকে ইস্কাটন থেকে মিরপুরগামী গাড়িটিতে ক্রসিংয়ে পুলিশ বক্সের কাছে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস কর্মীরা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট-সার্কিট বা গাড়ির ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে এই ঘটনা ঘটতে পারে।

—ইউএনবি