সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ঈদে ফজলুর রহমান বাবুর দুই গান

অনলাইন ডেস্ক :

একজন জনপ্রিয় অভিনেতা হিসেবেই পরিচিত ফজলুর রহমান বাবু। তবে শখের বসে গান গাওয়ার অভ্যাস ছিল তার। সেই ধারাবাহিকতায় এর আগে কয়েকটি গান গেয়ে দারুণ শ্রোতাপ্রিয়তা পান তিনি। তবে গানে খুব বেশি নিয়মিত নন তিনি। সম্প্রতি মান্নান মোহাম্মদের সুরে দুটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন এই অভিনেতা। এরইমধ্যে গান দুটির সব কাজ শেষ হয়েছে। এ প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, আমি অভিনয়কেই বেশি গুরুত্ব দিয়ে চলি। তবে শ্রোতারা যেহেতু আমার গান পছন্দ করেন, তাই মাঝে মধ্যে অবসরে গান গাই। আগামী ঈদে আমার দুটি নতুন একক গান প্রকাশ হচ্ছে। আশা করছি গান দুটি শ্রোতাদের ভালো লাগবে। এদিকে দীর্ঘদিন পর বড়পর্দায় আসছে বাবুর নতুন সিনেমা। গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় এটির নাম ‘পাপ পূণ্য’। এ ছাড়া আরও কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন এই অভিনেতা।