সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

৫ বছর পর একসঙ্গে বান্নাহ-সাফা-সাজ্জাদ ত্রয়ী

অনলাইন ডেস্ক :

তরুণ নাট্যনির্মাতা মাবরুর রশীদ বান্নাহ্। নির্মাণ ক্যারিয়ারে অনেক আলোচিত নাটক-টেলিফিল্ম উপহার দিয়েছেন। ২০১৭ সালে ইরফান সাজ্জাদ ও সাফা কবীরকে নিয়ে বান্নাহ্ নির্মাণ করেন ‘আমাদের গল্পটা এমনও হতে পারতো’ শিরোনামে টেলিফিল্ম। তারপর কেটে গেছে দীর্ঘ প্রায় ৫ বছর। কিন্তু নতুন কোনো কাজে তাদের একসঙ্গে দেখা যায়নি। বিরতি ভেঙে ফিরলেন তারা তিনজন। ঈদুল ফিতর উপলক্ষে মাবরুর রশীদ বান্নাহ্ নির্মাণ করছেন একক নাটক ‘অ্যারেঞ্জ ম্যারেজ’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন সাফা ও ইরফান। আশাবাদ ব্যক্ত করে মাবরুর রশীদ বান্নাহ্ বলেন ‘সাফা কবীর ও ইরফান সাজ্জাদকে নিয়ে এর আগেও কাজ করেছি। এ জুটিকে নিয়ে কাজ করতে বরাবরই ভালো লাগে। ঈদুল ফিতর উপলক্ষে দর্শকদের ভিন্ন কিছু উপহার দেওয়ার পরিকল্পনা থেকে এ কাজটি করেছি। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’ দীর্ঘদিন পর একসঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত ইরফান সাজ্জাদ। তার ভাষায়Ñ‘সর্বশেষ ২০১৭ সালে আমরা তিনজন একসঙ্গে কাজ করেছিলাম। দীর্ঘ দিন পর আবারো একত্রে কাজ করেছি। কাজটি আমার জন্য খুবেই আবেগঘন ছিল।’ নির্মাতা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ঈদুল ফিতরে চ্যানেল আইয়ে প্রচার হবে নাটকটি।