সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ব্রাহ্মণবাড়িয়ায় বাসের চাপায় নিহত ১,আহত ৪

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারালে পথচারী অজ্ঞাতপরিচয় (৪০) এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

আহতরা হলেন-মোটরসাইকেল চালক জিয়াউর রহমান (৩৭), সিএনজিচালিত অটোরিকশা চালক পারভেজ (২৫),ব্যাটারিচালিত অটোরিকশা চালক সাদ্দাম (৩৪) ও দোকানদার রায়হান (২৫)।

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, কুমিল্লা থেকে ছেড়ে আসা কুমিল্লা ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাস সিলেটে যাচ্ছিল। বাসটি ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী কুরুলিয়া খালের সেতু থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে সড়কের পাশে দোকানে ঢুকে যায়। এ ঘটনায় পথচারী এক নারীসহ পাঁচজন আহত হন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে আহত নারী মারা যান। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

—ইউএনবি