সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

নাসুমের ভালো লাগছে না

অনলাইন ডেস্ক :

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন নাসুম আহমেদ। বাংলাদেশের টি-২০ দলের নিয়মিত মুখ বাঁহাতি স্পিনার চার ম্যাচে ৭ উইকেট নিয়েছেন প্রিমিয়ার লিগে। তারপরও নিজের পারফরম্যান্সে খুশি হতে পারছেন না নাসুম। কারণ, নিজের প্রত্যাশার চেয়ে বেশি রান দিয়ে ফেলছেন তিনি। প্রিমিয়ার লিগে নাসুম ওভারপ্রতি খরচ করেছেন ৪.০৮ রান। ব্যাটিং-সহায়ক উইকেট বিবেচনায় খুব খারাপ নয়। যদিও তাতেও মন ভরছে না নাসুমের। গত বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামে নিজের বোলিং নিয়ে নাসুম সাংবাদিকদের বলেন, ‘আসলে দারুণ কি না, বলতে পারছি না। কারণ, আমার ভালো লাগছে না। আমি ৪০-এর বেশি রান দিয়ে দিচ্ছি। আমার লক্ষ্য হচ্ছে ৩০-৩৫। এরকম দিলে হয়তোবা ভালো লাগতো। চার ম্যাচে ৭ উইকেটে পেয়েছি, বেশির ভাগই আমার প্রথম ওভারে উইকেট পেয়েছি, এটা একটু ভালো লাগছে।’ উইকেটের কারণে রানের লাগাম আটকানো কঠিন হয়ে যাচ্ছে বোলারদের জন্য। এবার লিগে বেশ বড় রানের ম্যাচই হচ্ছে নিয়মিত। নাসুম জানালেন, ‘হ্যাঁ, উইকেটটা অনেক ভালো। বোলারদের জন্য না, সবই ব্যাটারদের কৃতিত্ব। প্রতি ম্যাচেই ২৫০-৩০০ হচ্ছে, এখানে বোলারদের কিছু নেই। আমরা চেষ্টা করছি ভালো করার। মিরপুর, সাভারÑসবগুলো উইকেট একই রকম। সবগুলোতেই খেলেছি, এখানেও (মিরপুরে) একটা ম্যাচ খেলছি। সবগুলোই ব্যাটারদের পক্ষে আছে।’ বাংলাদেশের হয়ে ২০টি টি-২০ খেলেছেন নাসুম। ওয়ানডে দলেও ডাক পেয়েছেন এই বাঁহাতি স্পিনার। তবে এখনো ওয়ানডে অভিষেক হয়নি তার।