সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

প্রথম সেশনে পিছিয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জ পার্কে শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। টস হেরে ফিল্ডিং করছে মুমিনুল বাহিনী। এরইমধ্যে প্রথম সেশনের খেলা শেষ হয়ে গেছে। সাফল্য বলতে কেবল প্রোটিয়া ওপেনার সারেল এরইউর উইকেটটি নিতে পেরেছেন খালেদ আহমেদ। স্বাগতিকদের রান যখন ৫২, তখন আঘাতটি হানেন খালেদ। প্রোটিয়া ওপেনারকে কট বিহাইন্ডের শিকারে পরিণত করেন এই পেসার। অফ স্টাস্পের বেশ বাইরের বলটি দূর থেকে ড্রাইভ করেন এরইউ। সেটি ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে উইকেটের পেছনে দাঁড়ানো লিটন দাসের গ্লাভসে। এর মধ্য দিয়ে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। আউট হওয়ার আগে ২৪ রান করে এরউই। অবশ্য ম্যাচের তৃতীয় ওভারেই তার উইকেটটি পেতে পারতো বাংলাদেশ। খালেদের বলে এলবিডব্লিউ হন তিনি। কিন্তু অধিনায়ক মুমিনুল রিভিউয়ের সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলায় বেঁচে যান তিনি। তখন মাত্র ৪ রানে ব্যাট করছিলেন এরউই। প্রথম সেশনে মোট ২৮ ওভার খেলা হয়েছে। এতে এক উইকেট হারিয়ে প্রোটিয়াদের সংগ্রহ ১০৭ রান। বেশ ভালো অবস্থানে থেকেই লাঞ্চ বিরতিতে গেলো তারা। ম্যাচে ফিরতে হলে দ্বিতীয় সেশনের শুরুতেই বেশ কয়েকটি উইকেট তুলে নিতে হবে টাইগারদের। (এই রির্পোট লেখা পর্যন্ত) অর্ধশত করেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। তিনি ৫৯ রানে অপরাজিত। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন কিগান পিটারসেন। তার রান ২৪। দু’জনের জুটি দাঁড়িয়েছে ৫৫ রানে।